1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

হেলথ প্রমোশনে সমন্বিতভাবে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট

রুবিনা শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

 

হেলথ প্রমোশনে সমন্বিতভাবে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট

 

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততায় নতুন দিগন্ত

 

খুলনা, ২৫ জুন ২০২৬: স্বাস্থ্য উন্নয়ন (হেলথ প্রমোশন) কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, কমিউনিটিভিত্তিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী সম্পৃক্ততা বৃদ্ধিতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২:৩০টায় কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য উন্নয়ন কেবল চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয় নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সক্ষম করার একটি ধারাবাহিক ও সমন্বিত প্রক্রিয়া। একটি সুস্থ, নিরাপদ ও টেকসই সমাজ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং কমিউনিটির মধ্যে কার্যকর অংশীদারিত্ব অপরিহার্য।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা আনন্যা রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মনজুর মোর্শেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী এবং সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

 

বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যকর নগর পরিকল্পনা, নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্নতা, শারীরিক সক্রিয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রতিনিধিবৃন্দ।

 

এ সময় কুয়েটের কয়েকজন শিক্ষার্থী ডাব্লিউবিবি ট্রাস্টে সম্প্রতি সম্পন্ন করা ইন্টার্নশিপের অভিজ্ঞতা উপস্থাপন করেন। পরে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে স্বাস্থ্য উন্নয়নবিষয়ক গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্যবান, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

 

বক্তারা আরও বলেন, শিক্ষা, গবেষণা এবং কমিউনিটি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য উন্নয়নকে এগিয়ে নিতে এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশীদারিত্ব দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার জন্যও একটি অনুসরণীয় মডেল হিসেবে কাজ করবে এবং স্বাস্থ্যবান বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট