1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

রুবিনা শেখ
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর: সরকারের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশের নাগরিক নিরাপত্তা নেটওয়ার্ক

 

ঢাকা: অনলাইন জুয়া ও ডিজিটাল বেটিংয়ের বিস্তার রোধে প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকর হওয়ায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের নাগরিক নিরাপত্তা নেটওয়ার্ক।

 

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন, ভিপিএন, প্রক্সি ও মিরর সাইট ব্যবহার করে পরিচালিত অবৈধ কার্যক্রম দেশের তরুণ সমাজ, পারিবারিক স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তার জন্য ক্রমেই বড় হুমকিতে পরিণত হয়েছে। এসব অপরাধ দমনে ১৮৬৭ সালের পুরোনো আইনের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সংগঠনটি।

 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের নাগরিক নিরাপত্তা নেটওয়ার্ক আইনসম্মত উপায়ে অবৈধ অনলাইন জুয়া, বেটিং প্ল্যাটফর্ম, সন্দেহজনক পেমেন্ট চ্যানেল, ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ডিজিটাল অবকাঠামো শনাক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পাশাপাশি প্রাপ্ত তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন অনুযায়ী অবৈধ কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

সংগঠনটি সরকারের এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে, নিরাপদ, দায়িত্বশীল ও অপরাধমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে তারা সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট