1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

বাংলাদেশের নৌ-পরিবহন খাতে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত: ইউএইভিত্তিক Equiline Finance-এর আগ্রহ

রুবিনা শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশের নৌ-পরিবহন খাতে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত: ইউএইভিত্তিক Equiline Finance-এর আগ্রহ

 

 

বাংলাদেশের নৌ-পরিবহন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। রবিবার (২০ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি-এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)ভিত্তিক Equiline Finance-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, নৌ-পরিবহনের আধুনিকায়ন, সমুদ্রভিত্তিক লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বন্দর অবকাঠামো সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দল চট্টগ্রাম, মোংলা, পায়রা ও মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে অবকাঠামো উন্নয়ন, সমুদ্রগামী জাহাজ সরবরাহ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

 

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকারের লক্ষ্য দেশের নৌ-পরিবহন খাতকে আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশের Blue Economy-এর সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং নৌ-পরিবহন খাতকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের নৌ-পরিবহন, বন্দর ব্যবস্থাপনা ও জাহাজ নির্মাণ শিল্পে নতুন বিদেশি বিনিয়োগের পথ সুগম করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট