1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

টরন্টোতে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত

লিয়ন আজাদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আগস্ট মাসকে সামনে রেখে কানাডার টরন্টোর বাংলাদেশ সেন্টারের মিলনায়তনে গত ২৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম ও রাষ্ট্রগঠনে তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দৃষ্টিকোণ ৭১ এবং Group 71 Integral Progress of Bangladesh (GIPB)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের দুর্লভ ও ঐতিহাসিক ৩৯টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মারিয়া মিন্নাহ। সভাপতিত্ব করেন ড. আবদুল আউয়াল এবং সঞ্চালনা করেন শায়লা আহমদ লোপা।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন ড. মাহবুব রেজা, বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের, নুরুল আমিন খান, এবং প্রফেসর সাঈদুল হক চৌধুরী। তাঁরা বঙ্গবন্ধুর নেতৃত্ব, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম মোস্তফা।

দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় জাপানি চলচ্চিত্রকার Nagisa Oshima নির্মিত প্রামাণ্যচিত্র “Rahman, Father of a Nation”। চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং বাংলাদেশের জন্মের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

সমাপনী পর্বে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমদু দুলাল, আবদুল আউয়াল, শায়লা আহমদ লোপা প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে প্রবাসে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টরন্টোর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গবেষক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। প্রদর্শনী ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের ইতিহাসভিত্তিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট