1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক, জাতির অপূরণীয় ক্ষতি

রুবিনা শেখ
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক, জাতির অপূরণীয় ক্ষতি

 

ঢাকা, ১২ জুলাই: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। শনিবার (১২ জুলাই) দিবাগত প্রথম প্রহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে দেশ হারালো একজন মহৎপ্রাণ, সত্যনিষ্ঠ, সৎ, দৃঢ়চেতা ও প্রজ্ঞাবান রাজনীতিবিদকে। একই সঙ্গে দেশ হারালো একজন দক্ষ আইনপ্রণেতা ও বিজ্ঞ আইনজীবীকে, যার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদীয় কার্যক্রম পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় রাজনীতিতে তাঁর বিচক্ষণ নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট