1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

মেহেন্দিগঞ্জে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

রুবিনা শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

 

নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন ও প্রতিরোধমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

 

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার একাধিক ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে নদীভাঙন রোধে গৃহীত প্রকল্পসমূহের অগ্রগতি ও কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

 

পরিদর্শনের অংশ হিসেবে তিনি চর গোপালপুর ইউনিয়নের ঘোলেরহাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে জাঙ্গালিয়া ইউনিয়নের খাসেরমাতা এলাকায় চলমান জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

 

 

এছাড়া আমিরগঞ্জ বাজার থেকে দক্ষিণ জাঙ্গালিয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের নির্মাণাধীন সড়ক প্রকল্পও পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের কাজের গুণগত মান ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

 

পরিদর্শনকালে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন কবলিত মানুষের জানমাল রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট