1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রাম ড্রেজার জব্দ, জরিমানা ৫০ হাজার গলাচিপা (পটুয়াখালী), ১৬ জুন ২০২৬: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রাম ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তির একটি ড্রাম ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ড্রেজারটির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং শ্রমিক সাগর (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্র জানায়, ড্রেজারটির মালিক ফকু বিশ্বাস দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, “সরকারি খাল বা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা হবে এবং ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন পে-স্কেল প্রদান করায় বাংলাদেশ কৃষি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় ক্রীড়াসেবীদের জন্য ভাতা, বৃত্তি ও চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন আকাশ ছুঁতে চাওয়া ইটপাথরের উঁচু বিল্ডিংগুলো শহরের বুকে দাঁড়িয়ে আছে স্বপ্ন আর বাস্তবতার মিশেলে। কংক্রিটের দেয়ালে লেগে আছে মানুষের হাজারো গল্প, কেউ হাসে, কেউ কাঁদে—তবুও শহর থেমে থাকে না। নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১২ বছর বয়সী এক কন্যা শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অনিরাপদ খাদ্যে বছরে ৩.৫ বিলিয়ন ডলার ক্ষতি: নতুন প্রজন্ম সবচেয়ে ঝুঁকিতে, সমন্বিত উদ্যোগের আহ্বান অনিরাপদ খাদ্যে বছরে ৩.৫ বিলিয়ন ডলার ক্ষতি: নতুন প্রজন্ম সবচেয়ে ঝুঁকিতে, সমন্বিত উদ্যোগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শিরোনাম: কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন, পরিবেশ রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নতুন পে-স্কেল প্রদান করায় বাংলাদেশ কৃষি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রুবিনা শেখ
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

  1. জনবান্ধব, সবুজ অর্থনীতি ও মানবিক বাজেট প্রণয়নের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন পে-স্কেল প্রদান করায় বাংলাদেশ কৃষি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

রাজধানীতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়নের সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক জনাব মোঃ জাহিদ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের এই মানবিক ও বাস্তবমুখী বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি হবে, যা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

 

 

সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের অন্যতম সদস্য মোঃ মিরাজ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

 

সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচির শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এই আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রাম ড্রেজার জব্দ, জরিমানা ৫০ হাজার গলাচিপা (পটুয়াখালী), ১৬ জুন ২০২৬: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রাম ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তির একটি ড্রাম ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ড্রেজারটির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং শ্রমিক সাগর (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্র জানায়, ড্রেজারটির মালিক ফকু বিশ্বাস দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, “সরকারি খাল বা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা হবে এবং ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট