
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি।
পরিদর্শনকালে তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ঘাট ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়া, নিরাপত্তা জোরদার করা এবং শৃঙ্খলাবদ্ধ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা যেন স্বস্তিদায়ক, নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
মানুষের স্বস্তিদায়ক ঈদযাত্রাই আমাদের অঙ্গীকার।