1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

সড়ক পরিবহন খাতে নতুন দিগন্তের সূচনা: বৃহত্তর মিরপুর-মোহাম্মদপুর বাস-মিনিবাস আঞ্চলিক মালিক সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

রুবিনা শেখ
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.8.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

সড়ক পরিবহন খাতে নতুন দিগন্তের সূচনা: বৃহত্তর মিরপুর-মোহাম্মদপুর বাস-মিনিবাস আঞ্চলিক মালিক সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

রাজধানীর সড়ক পরিবহন খাতের সেবার মান উন্নয়ন, মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুর বাস-মিনিবাস আঞ্চলিক মালিক সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মিরপুর-২ এর রাইনখোলা এলাকায় নবনির্মিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

 

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন এস. এম. সোহরাব হোসেন, যিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি এবং বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুর বাস-মিনিবাস আঞ্চলিক মালিক সমিতির আহ্বায়ক।

 

বক্তারা বলেন, নতুন এই কার্যালয় বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুর অঞ্চলের পরিবহন মালিকদের জন্য একটি কার্যকর সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সংগঠনের প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে, সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি, সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে পরিবহন মালিক, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়টি বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুর অঞ্চলের পরিবহন ব্যবস্থাপনা আরও আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট