1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রুবিনা শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

ঢাকা, ১২ জুন ২০২৬: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালটির ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের গাফিলতির প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালটিতে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তাদের লিখিত ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরাপদে অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনে উঠে আসা অবহেলার বিষয়গুলো ভবিষ্যতে বেসরকারি হাসপাতালগুলোর তদারকি আরও জোরদারের দাবি সামনে নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট