
নৌপথের অগ্রযাত্রায় নতুন প্রত্যয়: বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্বকে চেয়ারম্যানের অভিনন্দন
বাংলাদেশের নৌপথকে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নদীমাতৃক বাংলাদেশের যাত্রী ও যানবাহন পারাপার, নৌবহরের আধুনিকায়ন, ফেরি ও জাহাজ পরিচালনা এবং দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করার মাধ্যমে সংস্থাটি দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় অনন্য অবদান রেখে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার বিকল্প নেই।

এ প্রেক্ষাপটে বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিআইডব্লিউটিসি শুধু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, বরং দেশের নৌ-যোগাযোগ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা দেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা বৃদ্ধি করে প্রতিষ্ঠানকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর কর্মপরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিআইডব্লিউটিসির সাফল্যের ধারা অব্যাহত রাখা সম্ভব। দেশের নৌপথ উন্নয়ন, নিরাপদ যাত্রীসেবা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকের মানসুরা–শাহ আলম–রুবেলুজ্জামান পরিষদ থেকে বিজয়ী হন মানসুরা আহমেদ (প্রেসিডেন্ট), মো. রুবেলুজ্জামান (জেনারেল সেক্রেটারি), মো. আহম্মদ আলী সিদ্দিকী (ভাইস প্রেসিডেন্ট), মো. গোলাম মওলা (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি), শামীম রায়হান (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি), মো. রাসেল মাহমুদ (অফিস সেক্রেটারি), মো. সাইদুজ্জামান (অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি), মো. আল আমিন (জয়েন্ট সেক্রেটারি), মো. বাদশা খান, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হানিফ, মো. শাকিল আহমেদ, মো. রেজাউল করিম, মো. মোস্তফা কামাল, মো. শামসুল, মো. নাছির উদ্দিন, ইকবাল হোসেন আনসারী, মো. বাবলু সিকদার, মো. রফিকুল ইসলাম, এস. এম. মোক্তারুজ্জামান, আব্দুল্লাহ আল ছিফাত উল্লাহ, মো. ইউসুফ, মো. শাহরিয়ার সোহেল এবং মো. জয়নাল আবেদীন।

অন্যদিকে ফজলে রাব্বি–জাফর–তানভীর পরিষদ থেকে বিজয়ী হন খান মো. জাফর খান (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), মোহাম্মদ সালাম হোসেন (ভাইস প্রেসিডেন্ট), মো. রাজা মিয়া (ভাইস প্রেসিডেন্ট), মো. আবদুন নূর (তুষার), মো. আলমগীর হোসেন, মো. আবু আব্দুল্লাহ, মো. কাওসার আহমেদ, হাফিজুর রহমান, মো. আলীমুজ্জামান, ইকরামুজ্জামান,
ডা. নন্দিনী আচার্য এবং মো. আতিকুজ্জামান।
সভায় নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা। বিভিন্ন প্যানেল থেকে নির্বাচিত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নতুন নেতৃত্ব বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মো. রবিউল আলমের সভাপতিত্বে পরিচালক (বাণিজ্য), পরিচালক (অর্থ), পরিচালক (কারিগরি), নির্বাচন কমিশনার, মহাব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন ইউনিট প্রধান এবং বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা শুভেচ্ছা বিনিময় ও স্মারক ফটোসেশনে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিআইডব্লিউটিসির সেবার মান আরও উন্নত হবে এবং দেশের নৌপথ উন্নয়নে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে।