1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সাংবাদিককে ধর্ষণ, ও দীর্ঘদিন হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সাংবাদিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দীর্ঘদিন হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নারী সাংবাদিকরা। একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তার সদস্যপদ স্থগিতসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সাংবাদিক ঐক্য ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্য রাখেন।

বক্তব্যে জেসমিন জুই বলেন, “এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খোন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিইউজে আরও জানায়, খোন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট