1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) সৌজন্য সাক্ষাৎ ১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন। দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবিদ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে নতুন সম্ভাবনার পথে মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরিবেশগত ন্যায়বিচার ও পানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ

১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন।

রুবিনা শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
  1. ১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন।

দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই আড়াইহাজার উপজেলার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি, অবকাঠামো ও অসহায় মানুষের কল্যাণে ধারাবাহিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন এসব কার্যক্রমে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার ২৬টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১ থেকে ২ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৬০টিরও বেশি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

 

মানবিক সহায়তার অংশ হিসেবে ৭২টি অসচ্ছল পরিবারের জন্য ঘর নির্মাণে টিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনপদের বহু সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে, যা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

এছাড়া সড়ক ও জনপথ (সওজ), এলজিইডি, শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কৃষি খাতে প্রায় ১২ হাজার কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

 

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি ও অবকাঠামো উন্নয়নে তাঁর উদ্যোগ ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংসদ সদস্যের কার্যক্রম মূল্যায়নের জন্য দীর্ঘ সময় প্রয়োজন হলেও, মাত্র ১২০ দিনের মধ্যে আড়াইহাজারে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতের সম্ভাবনার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে। চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে উপজেলার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট