1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) সৌজন্য সাক্ষাৎ ১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন। দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবিদ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে নতুন সম্ভাবনার পথে মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরিবেশগত ন্যায়বিচার ও পানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ

রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

রুবিনা শেখ
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আতিক বিন কয়েছ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

শুক্রবার (৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত আতিক টেংরা ইউনিয়নের পণ্ডিতনগর গ্রামের কয়েছ বিন নূরের একমাত্র ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং এলাকার শিক্ষানুরাগী মরহুম আব্দুর নূর মাস্টারের নাতি।

পরিবারের সদস্যদের অভিযোগ, পণ্ডিতনগর গ্রামের উমর মিয়া, তার ছেলে মুন্নাসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে আতিকের পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। এতে আতিকের পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয় এবং তাকে মারাত্মকভাবে আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে তার ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের দাবি, হামলার পেছনে পূর্বের বিরোধ ও বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব কাজ করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে রাজনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রাম ড্রেজার জব্দ, জরিমানা ৫০ হাজার গলাচিপা (পটুয়াখালী), ১৬ জুন ২০২৬: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রাম ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তির একটি ড্রাম ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ড্রেজারটির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং শ্রমিক সাগর (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্র জানায়, ড্রেজারটির মালিক ফকু বিশ্বাস দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, “সরকারি খাল বা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা হবে এবং ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট