1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টিএনও’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত, হয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল হতে র‍্যাব-৭ এর অভিযানে ৪ অপহরণ কারী গ্রেফতার  দেশের বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূর করতে তরুণরা উদ্যোগী হতে চায় নিজস্ব কর্মসংস্থান তৈরিতে। স্টার্টআপ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মক্ষেত্র বিস্তারের ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নতুন শিল্প ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান তৈরির দাবি জানানো হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়েডুবলো বাস, অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো—যাত্রীদের কৃতজ্ঞতা নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে গতিশীল, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-১০৭৪)। যেতে মঙ্গলবার (২ জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। কাক শুধু একটি পাখি নয়, এটি আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তারা মৃত প্রাণী কিংবা ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই একে প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী বললেও ভুল হবে না। অনেক সময় আমরা বিরক্ত হই তাদের ডাক শুনে, কিন্তু ভাবলে দেখা যায়—এই কাকই আমাদের চারপাশকে অদৃশ্যভাবে সুরক্ষিত রাখছে। কবিতা— রুবিনা শেখ  মায়ের নিঃশব্দ মৃত্যু মিরপুরের এক নিঃসঙ্গ ঘরে, এক মা পড়ে ছিলেন সাতটি দিন দরজার ওপারে সভ্যতা জেগে, ভিতরে নিভে গেছে জীবনের ঋণ। ছেলে তার বড়—নাম আছে, পদ আছে, কাগজে ছাপা সম্মানের আলো, তবু মায়ের খিদের কান্না শুনতে কারো সময় হলো না ভালো।

টিএনও’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত, হয়েছে

রুবিনা শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

টিএনও’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জোর

 

রাজৈর প্রতিনিধি: ৮ জুন ২০২৬ তারিখে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) জনাব মাহফুজুল হকের সভাপতিত্বে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) জনাবা মিজ মর্জিনা আক্তার। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা সমাজ থেকে মাদক ও গাঁজা সেবন নির্মূল, কিশোর গ্যাং দমন এবং টেকেরহাট এলাকার ফুটপাতের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রেস ক্লাবের সেক্রেটারি জনাব শেখ আসাদুল হক (সনেট) কুমার নদী রক্ষায় খাল খনন কর্মসূচিতে কুমার খালকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি তিনি টেকেরহাট বন্দর ও রাজৈর এলাকায় কুমার নদীর খালের পাড়ে বর্জ্য ফেলার সমস্যা সমাধানে একটি স্থায়ী ভাগাড় নির্মাণের আবেদন করেন।

 

এছাড়া রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম তুলে ধরেন। অন্যান্য বক্তারাও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

সভায় জেলা প্রশাসক উপস্থিত বক্তাদের উত্থাপিত প্রতিটি বিষয়ের উপর বক্তব্য দেন এবং সেগুলো নোট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

শেষে সভার সভাপতি টিএনও জনাব মাহফুজুল হক সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট