1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

মাদকবিরোধী লড়াইয়ে শিক্ষাঙ্গন এগিয়ে: জয়পুরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের মেন্টর তৈরির কর্মশালা

রুবিনা শেখ
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মাদকবিরোধী লড়াইয়ে শিক্ষাঙ্গন এগিয়ে: জয়পুরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের মেন্টর তৈরির কর্মশালা

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাঙ্গনকে অগ্রভাগে রেখে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী কর্মশালা ও মেন্টর তৈরির প্রশিক্ষণ।

 

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী।

 

কর্মশালায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

জেলার ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ‘মেন্টর’ বা সচেতনতা দূত হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রাম ড্রেজার জব্দ, জরিমানা ৫০ হাজার গলাচিপা (পটুয়াখালী), ১৬ জুন ২০২৬: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রাম ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তির একটি ড্রাম ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ড্রেজারটির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং শ্রমিক সাগর (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্র জানায়, ড্রেজারটির মালিক ফকু বিশ্বাস দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, “সরকারি খাল বা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা হবে এবং ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট