1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) সৌজন্য সাক্ষাৎ ১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন। দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবিদ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে নতুন সম্ভাবনার পথে মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরিবেশগত ন্যায়বিচার ও পানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ

অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল

রুবিনা শেখ
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.8.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

 

 

অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল

 

ঢাকা, ৫ জুলাই ২০২৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, মোহাম্মদ সাগর আহমেদ, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।

 

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির ছোট-বড় নেতাকর্মীরা দীর্ঘ ১৮ বছর ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সে সময়ে অনেক যোগ্য বিএনপি-সমর্থক কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হন। দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের কারণে নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। একইভাবে দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মনে কোনো ধরনের প্রতিহিংসা নেই। পাশাপাশি বর্তমান সরকারকে দক্ষতা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

অসুস্থ নেতাদের প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, দলের অন্যতম প্রবীণ নেতা মির্জা আব্বাস বর্তমানে বিদেশে চিকিৎসাধীন, নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসাধীন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন।

দোয়া মাহফিলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসুস্থ বিএনপি নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের আরোগ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট