1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

জিয়ার আদর্শে দেশগড়ার প্রত্যয়ে নতুন যাত্রা: জনতা ব্যাংক ইউনিটে জিয়া পরিষদের ১২১ সদস্যের কমিটি অনুমোদন

রুবিনা শেখ
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জিয়ার আদর্শে দেশগড়ার প্রত্যয়ে নতুন যাত্রা: জনতা ব্যাংক ইউনিটে জিয়া পরিষদের ১২১ সদস্যের কমিটি অনুমোদন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে নতুন যাত্রা শুরু করেছে জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি ইউনিট। ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সাইফুল আবেদীন সেলিম (এসপিও) সভাপতি এবং মো. হাফিজুর রহমান (পিও) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি পদে মনির আহমেদ (এজিএম) ও মো. মনছুর রহমান (এসপিও), যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম শিপার (এসপিও) ও জাহাঙ্গীর আলম সুজন (এসও) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাসেল তালুকদার (এসও) মনোনীত হয়েছেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। তারা বিশ্বাস করেন, এই কমিটির নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি ইউনিটে জিয়া পরিষদের কার্যক্রম আরও বেগবান হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় হবে।

অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট