
যাত্রীসেবায় কঠোর নির্দেশনা, অতিরিক্ত ভাড়া ও হয়রানির বিরুদ্ধে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল আযহা সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ সাগর আহমেদ (রিপন)। রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস ও মিনিবাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে পরিদর্শন করে তিনি যাত্রীসেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি কঠোরভাবে জানান, “ঈদে যাত্রীদের সাথে কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সকল শ্রমিককে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং নিয়ম মেনে পরিবহন পরিচালনা করতে হবে।”
মোঃ সাগর আহমেদ (রিপন) বর্তমানে—
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল (কেন্দ্রীয় কমিটি),
সহ-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি-৪৯৪),
সদস্য, সায়েদাবাদ আন্তঃজেলা বাস ও দ্ভমিনিবাস টার্মিনাল আহ্বায়ক কমিটি
এবং শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও বৃহত্তর ফরিদপুর রোড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবহন খাত সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে এবারের ঈদ যাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব।