1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের ইতি: বিআইডব্লিউটিসিতে অঞ্জনা চাকী ও আবুল মনসুরকে আবেগঘন বিদায়

রুবিনা শেখ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের ইতি: বিআইডব্লিউটিসিতে অঞ্জনা চাকী ও আবুল মনসুরকে আবেগঘন বিদায়

 

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)–এর জনসংযোগ শাখার অফিস সহায়ক অঞ্জনা চাকী এবং রো-রো ফেরি শাহজালালের মাস্টার ইনচার্জ আবুল মনসুরকে পৃথকভাবে সংবর্ধনা ও বিদায় জানানো হয়েছে।

 

প্রশাসন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম। অনুষ্ঠানে অঞ্জনা চাকীর টানা ৩৩ বছরের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সিলভানা খানম, উপমহাব্যবস্থাপক (সংগঠন ও পদ্ধতি) মনজুরুল করিম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা, প্রশাসন শাখার ইউডিএ ফকরুল ইসলাম এবং ম্যাসেঞ্জার মহসিন হাওলাদার।

 

এ সময় বিআইডব্লিউটিসির পক্ষ থেকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে অঞ্জনা চাকীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম। অনুষ্ঠানে প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থেকে তাঁর সুস্বাস্থ্য ও সুখী অবসরজীবন কামনা করেন।

 

অন্যদিকে, রো-রো ফেরি শাহজালালের মাস্টার ইনচার্জ আবুল মনসুরের বিদায় উপলক্ষে মেরিন বিভাগ পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (মেরিন) বাপ্পী কুমার অধিকারী আবুল মনসুরের দীর্ঘ কর্মজীবনের অবদান তুলে ধরে তাঁকে বিদায়ী শুভেচ্ছা ও শুভকামনা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা, সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) মো. নজরুল ইসলামসহ মেরিন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

বিদায়ী দুই কর্মীর কর্মনিষ্ঠা ও অবদানের প্রশংসা করে বক্তারা বলেন, তাঁদের দীর্ঘদিনের সেবা ও আন্তরিকতা বিআইডব্লিউটিসির জন্য স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাই তাঁদের সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট