1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল পরিবার

রুবিনা শেখ
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ রুবেল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (শফিক) গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা যায়, শফিকুল ইসলাম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ২০ মে ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২টার দিকে স্কুল ছুটির পর সে বাসায় ফেরেনি। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শফিকুলের বয়স আনুমানিক ১৩-১৪ বছর। তার গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা ফুলহাতা শার্ট, কালো প্যান্ট এবং পায়ে কালো জুতা। সঙ্গে একটি কালো স্কুল ব্যাগ ছিল বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সে শেষবার ডেমরার কোনাপাড়া এলাকায়, মদিনা জেনারেল হাসপাতাল সংলগ্ন গলি থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় তার পরিবার ভেঙে পড়েছে এবং সন্তানের ফিরে আসার আশায় দিন গুনছে।
একজন সন্তানের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শফিকুলের পিতা মোহাম্মদ রুবেল হোসেন সন্তানের সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শফিকুল ইসলামকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—
📞 ০১৯১১৪২১৫১৩ (কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ)
📞 ০১৮৬৫০২৬০৭৪
বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের পক্ষ থেকেও সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে—সংবাদটি বেশি বেশি শেয়ার করে ছেলেটিকে খুঁজে পেতে সহায়তা করুন।
আপনার একটি ছোট তথ্যই একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট