1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি

রুবিনা শেখ
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি

 

গাজীপুর: দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনছেন। তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সম্ভাবনাময় জাতি গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

 

অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং দেশের ক্রীড়াঙ্গনে তাঁদের অবদান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট