1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) সৌজন্য সাক্ষাৎ ১২০ দিনেই উন্নয়নের ছাপ: আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের ব্যস্ত পদচারণা ১২০ দিনে কী করেছেন?এমন প্রশ্নের জবাব দিচ্ছে মাঠের উন্নয়ন। দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবিদ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে নতুন সম্ভাবনার পথে মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি কৃতি খেলোয়াড়দের সম্মাননা: দেশের ক্রীড়াঙ্গনে আনসার বাহিনীর সাফল্য আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরিবেশগত ন্যায়বিচার ও পানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ

দেশজুড়ে খেলার মাঠ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

রুবিনা শেখ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

দেশজুড়ে খেলার মাঠ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

 

দেশের সকল মহানগরসহ গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলার মাঠের বিকল্প নেই। এ লক্ষ্যে মাঠ সৃষ্টি ও সংরক্ষণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জরুরি।

 

সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এনডিসি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম সভায় অংশ নেন।

 

 

সমন্বয় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের জন্য নিরাপদ ও উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

সভায় মাঠ দখলমুক্ত রাখা, নতুন খেলার মাঠ সৃষ্টির জন্য সরকারি জমি চিহ্নিত করা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট