1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়েডুবলো বাস, অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো—যাত্রীদের কৃতজ্ঞতা নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে

রুবিনা শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

দৌলতদিয়া  ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় বাস, অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী ,  যাত্রীদের কৃতজ্ঞতা নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও নৌ পুলিশের প্রতি

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ও সঠিক দিকনির্দেশনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ফেরিঘাটে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। তাদের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

 

বাসে থাকা যাত্রীরা জানান, সময়োপযোগী পদক্ষেপ ও সঠিক দিকনির্দেশনার কারণে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন। এ ঘটনায় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এছাড়াও, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বাংলাদেশ নৌ পুলিশের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানান যাত্রীরা।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট