
শিরোনাম:
৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিটিএসএফ-এর সদস্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
আগামী ১০ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মো. আল-আমিন শাওন (এলএল.বি.)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিএসএফ-এর অতিরিক্ত মহাসচিব ও উপদেষ্টা মো. ছানাউল্লাহ, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী, ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিঞা এবং যুগ্ম মহাসচিব মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা শেখ। এছাড়া সহ-মানবাধিকার সম্পাদক আনু বেগমসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করতে দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাংবাদিকদের কল্যাণে বিটিএসএফ-এর কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।