1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের আজীবন সদস্যদের সনদ ও নতুন সদস্যদের আইডি কার্ড বিতরণ

রুবিনা শেখ
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.8.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের আজীবন সদস্যদের সনদ ও নতুন সদস্যদের আইডি কার্ড বিতরণ

 

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে আজীবন সদস্যদের মধ্যে সনদপত্র (সার্টিফিকেট) এবং নতুন সদস্যদের মধ্যে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের অসহায়, দরিদ্র, নির্যাতিত এবং বিনা বিচারে কারাগারে থাকা নারী ও শিশুদের বিনামূল্যে আইনি সহায়তা ও আইনগত পরামর্শ প্রদানই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

 

এ সময় বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগ্রহী ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে আজীবন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট এবং নতুন সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়। উপস্থিত সদস্যরা মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঢাকার দক্ষিণখানের শহীদ আব্দুল লতিফ রোডস্থ ২৪, ভূঁইয়া কমপ্লেক্স (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০-এ অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট