1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

রুবিনা শেখ
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
​উপস্থিত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে আগামী ৩ মাস এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ( মিলন) জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা বরাদ্দের উদ্যোগ নেয় সরকার।

​সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আকস্মিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েন স্থানীয় চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষকের মাঝে এই সহায়তা বিতরণ করা হবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহায়তায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
​বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে নগদ টাকা ও চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কৃষকরা। সংসদে তাদের কষ্টের কথা তুলে ধরায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং দ্রুত সহায়তা পৌঁছানোর জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট