1. live@www.thottatoronggo.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. Rubina@thottatoronggo.com : তথ্যতরঙ্গ : তথ্যতরঙ্গ
  3. info@www.thottatoronggo.com : তথ্যতরঙ্গ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানায় ছয় মাসের লে-অফ বিজেএমসির বিরুদ্ধে অবৈধভাবে রেস্টুরেন্ট বন্ধের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি মাঠের রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলার পরিণতি মিরপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির সম্পদ পরিদর্শনে চেয়ারম্যান ড্যানী অব্যবহৃত জমি-স্থাপনা কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্যোগ, উন্নয়নের প্রত্যাশায় শ্রমিক-কর্মচারীরা রূপালী মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন: বরিশালে পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন আধুনিক সড়ক, উন্নত প্রযুক্তি—তবুও থামছে না মৃত্যুর মিছিল

মধ্যরাতেও মাঠে প্রতিমন্ত্রী — পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নিরলস মীর শাহে আলম

রুবিনা শেখ
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

মধ্যরাতেও মাঠে প্রতিমন্ত্রী — পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নিরলস মীর শাহে আলম

 

 

 

দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর অধিকাংশ মানুষ বিশ্রামে, তখন ঢাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

বুধবার (১০ জুন ২০২৬) রাত ১১টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রায় এক ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

 

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও বাড়াতে হবে।”

 

প্রতিমন্ত্রীর এ ধরনের হঠাৎ পরিদর্শন কার্যক্রম মাঠপর্যায়ের কাজে গতি এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগর সেবার মানোন্নয়নে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজের পরিবেশ উন্নয়ন, দ্রুত বর্জ্য অপসারণে নতুন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবাকে আরও জবাবদিহিমূলক করা।

 

এছাড়াও নগর উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, মাঠপর্যায়ে সরাসরি উপস্থিতি এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের প্রতি তার বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে।

 

সংশ্লিষ্ট মহল বলছে, একজন দায়িত্বশীল নীতিনির্ধারক হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই আন্তরিকতা ও কর্মচাঞ্চল্য রাজধানীর নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। মধ্যরাতেও তার এমন সক্রিয় উপস্থিতি প্রমাণ করে— একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। :::

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট