একদিন হঠাৎ হারিয়ে যাব
একদিন হঠাৎ হারিয়ে যাব কোনো অভিযোগ রেখে নয়, শুধু জমে থাকা অভিমানগুলো নীরবে সঙ্গে নিয়ে। তোমার শহরের চেনা পথগুলো আর কোনোদিন মাড়াব না,
তবু কোনো সন্ধ্যায় হঠাৎ আমার কথা মনে পড়বে জানি
যে মানুষটা সবসময় পাশে ছিল,তার অনুপস্থিতিটা হয়তো একদিন তোমার নীরব ঘরে
অকারণে শব্দ হয়ে বাজবে আমি চাই না কেউ কাঁদুক, শুধু চাই—একবার থেমে কেউ যেন মনে মনে বলে, মানুষটা এতটা অভিমানী ছিল কেন?
আমি চলে গেলেও আমার কিছু মায়া পড়ে থাকবে কোনো পুরোনো কথায়, কোনো নির্জন বিকেলে,
অথবা তোমার অজান্তে ঝরে পড়া
একফোঁটা চোখের জলে, তবুও ফিরে আসব না—
কারণ কিছু মানুষ হারিয়ে যায় না, শুধু অভিমানের আড়ালে
চিরদিনের জন্য নিঃশব্দ হয়ে যায়।