জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ২৬ জুলাই: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.), বীর বিক্রম আজ (রবিবার) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর সম্মান জানান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।