দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা সরাসরি পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রমের মাঠপর্যায়ে উপস্থিত থেকে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি, সক্ষমতা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যদের বিভিন্ন কৌশলগত ও অপারেশনাল অনুশীলন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের লক্ষ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীকে প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নের উদ্যোগ সম্পর্কে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি এবং প্রশিক্ষণ ব্যবস্থার প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের প্রতিফলন হিসেবে সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।