জিয়াউর রহমানের ৪৫
জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ন্যাশনাল প্লাজার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আরব আলী সিকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম। এছাড়াও ঢাকা উত্তর সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কাউন্দিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুল ইসলাম মমিন, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান মতিন ও হালিম ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত এবং তাঁর আদর্শ আজও দেশের রাজনীতিতে প্রেরণার উৎস।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের এই ক্রান্তিকালে তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া জরুরি। তাঁর দেখানো পথ অনুসরণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একাত্ম হয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।