কবিতা--- রুবিনা শেখ
মায়ের নিঃশব্দ মৃত্যু
মিরপুরের এক নিঃসঙ্গ ঘরে,
এক মা পড়ে ছিলেন সাতটি দিন
দরজার ওপারে সভ্যতা জেগে,
ভিতরে নিভে গেছে জীবনের ঋণ।
ছেলে তার বড়—নাম আছে, পদ আছে,
কাগজে ছাপা সম্মানের আলো, তবু মায়ের খিদের কান্না শুনতে কারো সময় হলো না ভালো।
চোখ দু’টো ছিল দরজার দিকে, হয়তো ভেবেছিলেন—আসবে কেউ, কিন্তু আধুনিক সন্তানের ব্যস্ততায় মা হয়ে গেলেন নীরব ঢেউ।ক্ষুধা, একাকীত্ব, আর অবহেলা মিলে লিখল শেষের গান, সাত দিন পরে পচা গন্ধ হয়ে জানালো—শেষ হলো মায়ের প্রাণ।
হে সন্তান, একটু থেমে শোনো—এই কাহিনী শুধু গল্প নয়, যে মায়ের কোলেই ছিলে তুমি,তাকে একা ফেলে যেও না আর কখনো ক’য়।
বৃদ্ধাশ্রম নয়, ফাঁকা ঘর নয়, মায়ের প্রাপ্য তোমার স্নেহ,
না হলে একদিন ইতিহাস লিখবে—সন্তান বেঁচে ছিল, মরে গেছে সে।